ঢাকা : মে দিবসে শ্রমিক সমাবেশ করতে চায় বিএনপি। এ জন্য ঢাকা মহানগর পুলিশের কাছে থেকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুমতি চেয়েছে দলটি।
রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথসভা শেষে এক ব্রিফিংয়ে একথা জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ‘১লা মে উপলক্ষে আমরা সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক সমাবেশ করবো। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।’ ‘ইতিমধ্যে গণপূর্ত বিভাগ আমাদের সমাবেশ করার অনুমতি দিয়েছে। পুলিশের অনুমতির জন্য আমরা ২২ এপ্রিল চিঠি দিয়েছিলাম। কিন্তু এখনও আমাদের কিছু জানানো হয়নি।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।

Comments are closed.