ঢাকা : শুরু হচ্ছে দশম জাতীয় সংসদের দশম অধিবেশন ।
আজ রোববার বিকেল ৫টায়। এর আগে বিকেল ৪টায় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ নির্ধারণ করা হবে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে ওই বৈঠকে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা ছাড়াও সরকার ও বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নেবেন।
সংসদ সচিবালয় সূত্র থেকে জানাযায়, গত ২৯ ফেব্রুয়ারি সংসদের নবম অধিবেশন শেষ হয়। সংবিধানের বিধান অনুযায়ী এক অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরের অধিবেশন বসার বাধ্যবাধকতা রয়েছে। যে কারণে এই অধিবেশন আহ্বান করা হয়। আগামী জুনে বাজেট অধিবেশন বসবে। তাই এ অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হবে। আগামী ৪ মে পর্যন্ত অধিবেশন চলতে পারে বলে জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, চলতি অধিবেশনে উত্থাপনের জন্য বৃহস্পতিবার পর্যন্ত চারটি বিল সংসদ সচিবালয়ে জমা পড়েছে। বিলগুলো হলো- ‘বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ বিল-২০১৬’, ‘বাংলাদেশ ইপিজেড শ্রম বিল-২০১৬’, ‘পাট বিল-২০১৬’ এবং ‘চা বিল-২০১৬’।

Comments are closed.