মায়ের কবরের পাশে চীর নিদ্রায় অধ্যাপক রেজাউল করিম

রাজশাহী প্রতিনিধি :  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী মায়ের কবরের পাশে চীর নিদ্রায় শায়িত । আজ শনিবার রাতে তাঁর মরদেহ রাজশাহীর বাগমারা উপজেলার দরগমাড়িয়া গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।এর আগে সন্ধ্যা সাতটার দিকে রেজাউল করিমের মরদেহ গ্রামে পৌঁছায়। আগে থেকেই এলাকার হাজারো মানুষ তাঁর মরদেহ দেখার জন্য ওই বাড়িতে জড়ো হন। মরদেহ পৌঁছার পর সেখানে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন। এলাকার লোকজনও চোখের পানি ধরে রাখতে পারেননি।
রাত নয়টার দিকে গ্রামে শিক্ষক রেজাউলের তৃতীয় দফা জানাজা হয়। এরপর মা জমেলা বেগমের কবরের পাশে তাঁর মরদেহ দাফন করা হয়। জানাজায় স্থানীয় সাংসদ এনামুল হকসহ রাজনীতিক ও প্রশাসনের কর্মকর্তারা অংশ নেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.