আন্তর্জাতিক : যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমুদ্রে সামরিক মহড়া বন্ধ করলেই, পরমাণু পরীক্ষা চালানো বন্ধ করার বিষয়টি বিবেচনা করা হবে বলে মন্তব্য করেছেন উত্তর কোরিয়া পররাষ্ট্রমন্ত্রী রি সু-ইয়ং।
পিয়ং ইয়ং সাবমেরিন থেকে পরীক্ষামূলকভাবে একটি মিসাইল উৎক্ষেপণের ঘোষণা দেয়, এবং পরে সেটি সফল হয়েছে বলেও বার্তা সংস্থা এপিকে জানান তিনি।
তবে দক্ষিণ কোরিয়া দাবি করছে মিসাইল পরীক্ষাটি ব্যর্থ হয়েছে বলে রোববার বার্তা সংস্থা বিবিসির এক খবরে বলা হয়েছে। ওই খবরে আরো বলা হয়, বন্ধু রাষ্ট্রের প্রতি মার্কিন প্রতিশ্রুতির অংশ হিসেবেই দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ায় যুক্তরাষ্ট্র অংশ নিচ্ছে বলে বর্ণনা করছেন একজন কর্মকর্তা।

Comments are closed.