চট্টগ্রাম অফিস : বন্দর নগরীর বাকলিয়া থানার তুলাতলী এলাকায় তিনটি দোকান আগুনে পুড়েছে । এতে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।দোকানগুলো হলো- জাহাজঙ্গীরের সিমেন্টের দোকান, মামুনের শালকর ও বালির তাঁতের দোকান।
শনিবার দিনগত রাত ২টায় বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লামারবাজার ফায়ার স্টেশনের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
লামারবাজার ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার জাহাঙ্গীর আলম থেকে জানতে চাইলে তিনি বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তিনজনের মালিকানাধীন তিনটি দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চারটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে প্রায় দেড়ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সাড়ে তিনটায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Comments are closed.