আমিন কাওয়ালের মৃত্যুতে চট্টগ্রাম একজন গুনী শিল্পীকে হারালো

চট্টগ্রাম :  আমিনুল ইসলাম কাওয়ালের মৃত্যুতে চট্টগ্রাম হারালো একজন গুনী শিল্পী। যার কাওয়ালী গানের সুর আর মননের একাত্মতায় শ্রষ্টার সাথে সৃষ্টির সম্পর্ক, ধর্ম, রাসুল, আউলিয়া কেরামদের সাথে মানবের প্রেম এবং করণীয় বিষয় গুলো ফুটে উঠত এবং যে গানের পরম অর্থে প্রেমময় আবেগে হৃদয় আত্মহারা হতো। যে গানের সুরে শ্রোতারা মুগ্ধ হয়ে উচ্ছাসে মুখরিত হতো । কাওয়াল জগতে চট্টগ্রামের সেই অহংকার আমিনুল ইসলাম কাওয়াল আজ এই ধরাধামে নেই। তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। প্রধান বক্তার বক্তবে ওইসির আহবায়ক বিশিষ্ট সাংবাদিক মাহতাব উদ্দিন চৌধুরী এসব কথা বলেন।

মঙ্গলবার সন্ধ্যায় পশ্চিম ষোলশহর নাজিরপাড়ায় এশিয়াখ্যাত কাওয়াল সম্রাট মরহুম সৈয়দ আবু আহমদ কাওয়ালের সুযোগ্য পুত্র বিখ্যাত কাওয়ালী শিল্পী ও অসংখ্য কাওয়ালী শিল্পীদের ওস্তাদ মরহুম আমিনুল ইসলামের ইছালে ছাওয়াব মাহফিল উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা কাওয়াল আবু ছালেহ এর সঞ্চালণায় আবদুল মালেক কাওয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে ছিলেন এশিয়াখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদরাসার আরবি প্রভাষক হযরত আল্লামা আলহাজ্ব মুহাম্মদ শায়েস্তাা খান আল আজহারী, বিশেষে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন-পি নিউজের প্রধান সম্পাদক ও মরহুমের প্রিয় শিষ্য এ এম এম সোবাইর কাওয়াল, সাংবাদিক কাজী মুহাম্মদ হুমায়ুন কবির, সাংবাদিক ইসলাম রবি, সাংবাদিক মুহাম্মদ আলী আক্কাছ নূরী।
আরওউপস্থিত ছিলেন হাবীবুর রহমান কওয়াল, হান্নান হোসাইনি কওয়াল, শাহজান কাদেরী কওয়াল, নুরুল আলম কওয়াল ও চট্টগ্রামের প্রসিদ্ধ কাওয়ালবৃন্দ, স্থানীয় মান্যগন্য মুরব্বিসহ অসংখ্য কাওয়ালী ভক্ত অনুরক্ত।

এ বিভাগের আরও খবর

Comments are closed.