ভারতে পানির অভাবে বিশেষ ট্রেন চালু

আন্তর্জাতিক : ভারতের কিছু কিছু রাজ্যের তাপমাত্রা ৪২ ডিগ্রি সেন্টিগ্রেড। মাঠ ফেটে চৌচির, চারদিকে পানির জন্য হাহাকার। মাইলের পর মাইল হেঁটে এসে পানি নিয়ে যেতে হচ্ছে ভারতের মহারাষ্ট্রের লাতুর শহরের বাসিন্দাদের। বিহারসহ বেশ কয়েকটি রাজ্য এ সংকট মোকাবিলায় লাতুরে বিশেষ ট্রেন পাঠিয়েছে সরকার।

প্রচণ্ড দাবদাহ ও বৃষ্টিহীনতার কারণে অনেক রাজ্যের জলাধার ও কুয়া শুকিয়ে গেছে। ওই রাজ্যগুলোর ২৫৬টি জেলার ৩৩ কোটি মানুষকে এই খরা পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। পানির জন্য কোথাও কোথাও বিক্ষোভ হয়েছে। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি সামাল দিতে হচ্ছে মহারাষ্ট্রের লাতুর জেলার বাসিন্দাদের। দুই বছর ধরে বৃষ্টি না হওয়ায় এই এলাকার লাখ লাখ বাসিন্দা সংকটে পড়েছে, শুধু মানুষই নয়, পশু-পাখিও। লাতুরে পানি নিয়ে গেছে বিশেষ ট্রেন। প্রায় তিন শ কিলোমিটার দূরের এলাকা থেকে পানি নিয়ে আসছে এই ট্রেন। সরকারিভাবে পরিশোধন করার পর স্থানীয় বাসিন্দাদের কাছে প্রতি চার দিনে একবার এই পানি দেওয়া হচ্ছে।

আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, স্বাভাবিক বৃষ্টিপাত হবে। কিন্তু সে জন্য আরো অন্তত দুই মাস সবাইকে অপেক্ষা করতে হবে। এদিকে খরার কারণে হাজার হাজার পরিবার তাদের গ্রামের ঘরবাড়ি ফেলে শহরে আশ্রয় নিতে চলে গেছে। পানির অভাবের কারণে এসব এলাকায় ফসল উৎপাদন বন্ধ হয়ে গেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.