জাহাজ মালিকরা নৌযান চালাবেন না

চট্টগ্রাম অফিস : মজুরি বাড়ানো নিয়ে শুরু হওয়া শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের এক দিন পর এবার পণ্যবাহী নৌযান মালিকদের সংগঠন জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। এবার জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন জাহাজ মালিকরা। তারা বলছে, বর্ধিত মজুরি দিয়ে জাহাজ পরিচালনা করে পোষাতে পারবে না। তাই মালিকরা জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছে।

মজুরি বৃদ্ধিসহ ৩৫ দফা দাবিতে আটদিন ধর্মঘট পালনের পর বুবধার (২৭ এপ্রিল) বিকেলে ধর্মঘট প্রত্যাহার করে জাহাজ শ্রমিকরা। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের নেতারা এ সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ কার্গো ভেসেল ওনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম জানান, শ্রমিকদের মজুরি বাড়ানোর পর আমরা ধর্মঘট প্রত্যাহার করেছিলাম। কিন্তু আমাদের ওপর অতিরিক্ত মজুরি চাপিয়ে দেওয়া হয়েছে। এই মজুরি দিয়ে জাহাজ চালানো আমাদের পক্ষে সম্ভব নয়। তাই জাহাজ না চালানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা।

এ বিভাগের আরও খবর

Comments are closed.