জুবায়ের সিদ্দিকী : সারাদেশে চলছে একের পর এক টার্গেট কিলিং। গত ২৫ দিনে হয়েছে সেভেন মার্ডার। একই ধরনের ঘটনায় হত্যাকান্ড ঘটলেও কোন কুল কিনারা পাচ্ছেনা আইনশৃঙ্খলা বাহিনী।
এনিয়ে সচেতন মহল মনে করছে, দেশে পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটিয়ে “ঘোলা পানিতে মাছ শিকার” করতে তৎপর একটি মহল। পুলিশ এই মহলকে চিহ্নিত করতে বার বার ব্যর্থ হচ্ছে। এসব হত্যাকান্ডের দায় যেসব সংগঠনের স্বীকারোক্তি আসছে, সেসব দলের কোন অস্তিত্ব দেশে নেই বলছে পুলিশ।

Comments are closed.