ঢাকা-চট্টগ্রাম লাইনের ট্রেন চলাচল

0

চার ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে ঢাকা-চট্টগ্রাম লাইনের ট্রেন চলাচল। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের আউট ডোরে ঢাকাগামী একটি ট্রেনের ৩টি বগি লাইচ্যুত হয়ে গেলে ঢাকা-চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মুজামদার জানান, বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি ভোর রাত পৌনে ৪টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের আউটারে আসলে ট্রেনের তিনটি বগি বিটক শব্দে লাইনচ্যুত হয়।

এ ঘটনার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম রেলপথে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। খবর পেয়ে আখাউড়া লোকোশেড থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। প্রায় ৪ ঘন্টা চেষ্টার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে জানান তিনি।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.