জঙ্গি সন্দেহে সিঙ্গাপুরে ৮ বাংলাদেশি আটক

সিঙ্গাপুর: হত্যা ও সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সিঙ্গাপুরে আট বাংলাদেশিকে আটক করা হয়েছে। মঙ্গলবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত এপ্রিলে তাদেরকে আটক করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, চলতি বছরের এপ্রিলে সিঙ্গাপুরের নিরাপত্তা সংস্থা ইনটার্নাল সিকিউরিটি অ্যাক্ট (আইএসএ) আন্তঃনিরাপত্তা আইনে (আইএসএ) তাদের আটক করে।

আটককৃতরা হলেন, মিজানুর রহমান (৩১), লিয়াকত আলী মামুন (২৯), ইব্রাহিম সোহাগ (২৭), রুবেল মিয়া (২৬), দৌলত জামান (৩৪), শরিফুল ইসলাম (২৭), মো. জাবেথ কায়সার হাজি নুরুল ইসলাম সওদাগর (৩০) ও ইসমাইল হাওলাদার ওরফে সোহেল হাওলাদার (২৯)।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আটককৃতরা গোপনে বাংলাদেশে জঙ্গিগোষ্ঠি ইসলামিক স্টেট- আইএসের কার্যক্রম পরিচালনা করছিলেন। এ ছাড়া পরবর্তিতে দেশে ফিরে তারা বড় ধরনের হামলার পরিকল্পনা করেছিল।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়, আটক আটজনের মধ্যে মিজানুর রহমান সিঙ্গাপুরে নিরাপত্তা পাস (এস-পাস) হোল্ডার। আর বাকি সাতজন ওয়ার্ক পারমিট হোল্ডার। তারা সবাই স্থানীয় নির্মাণ প্রতিষ্ঠান ও মেরিন প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। সন্দেহভাজন এসব ব্যক্তির মূল পরিকল্পনা ছিল- সিরিয়ায় গিয়ে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়া। তাদের কাছ থেকে বোমা তৈরির সরঞ্জাম এবং সরকারি ও সেনা কর্মকর্তাদের নামের তালিকা পাওয়া গেছে বলেও দাবি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রনালয়।

সিঙ্গাপুর পুলিশের দাবি, আটককৃতরা তাদের কাছে থাকা তালিকার ওই সব কর্মকর্তাকে হামলার লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছিল বলে স্বীকার করেছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.