হাতিয়ায় নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ

হাতিয়া: ইউনিয়ন পরিষদ নির্বাচন-২০১৬ এ হাতিয়া উপজেলার ৭টি ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর ২টায় উপজেলা পরিষদ হল রুমে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ মঈন উদ্দিন সভাপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রনালয়-নোয়াখালীরউপপরিচালক অনুপম বড়ুয়া, হাতিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুব প্রমুখ।

জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান। সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারন সদস্যদের শপথ পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোঃ মঈন উদ্দিন।

উল্লেখ্য, হাতিয়া উপজেলার ২টি প্রশাসনিক ইউনিয়নে ২০০৩ সাল থেকে অদ্যাবধি কোনো নির্বাচন হচ্ছে না। অন্যদিকে সুখচর ইউনিয়ন ও  নলচিরা ইউনিয়নে নদীভাঙ্গনে ছোট হয়ে যাওয়া ও পর্যাপ্ত জনসংখ্যা না থাকায় নির্বাচন হচ্ছে না প্রায় এক যুগ ধরে

এ বিভাগের আরও খবর

Comments are closed.