লাইফস্টাইল : ঘামের দুর্গন্ধ নিয়ে অস্বস্তিতে থাকেন। গন্ধ দূর করতে নানা রকমের ডিওডরেন্ট, পারফিউম ব্যবহার করে থাকেন। আপনি চাইলে ঘরোয়াভাবেই কিন্তু এ দুর্গন্ধ দূর করতে পারেন। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারে বেকিং সোডা।
বেকিং সোডা ত্বকের আর্দ্রতা ও ঘাম শোষণ করে। এতে ঘামের গন্ধ দূর হয়। এর মধ্যে থাকা ব্যাকটেরিয়ারোধী উপাদানের জন্য এটি ব্যাকটেরিয়াকে ধ্বংস করে এবং ঘামের গন্ধ দূর করে। এক টেবিল চামচ পানির মধ্যে আট ভাগের এক ভাগ চা চামচ বেকিং সোডা নিন। এর মধ্যে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মেশান। একটি তুলার বলের মধ্যে মিশ্রণটি নিয়ে বগলে মাখুন। এ ছাড়া যেসব জায়গায় ঘাম বেশি হয়, সেসব অংশে মাখুন।
ঘামের দুর্গন্ধ দূর করতে নিয়মিত পদ্ধতিটি অনুসরণ করুন। আরেকভাবেও বেকিং সোডা ব্যবহার করতে পারেন। সমপরিমাণ বেকিং সোডা ও ভুট্টার গুঁড়া মেশান। ঘাম ও ঘামের দুর্গন্ধ দূর করতে এই গুঁড়া বগলে লাগান। তবে লাগানোর আগে খেয়াল করবেন, বগল যেন শুষ্ক থাকে।

Comments are closed.