জেসমিন, রান্নাঘর : সময়ে ভিন্ন স্বাদের পুডিং খাওয়ার অনেক মজা। আর তা যদি হয় আমের, তাহলেতো কোন কথা হয়না। এখন বাজারে চলে এসেছে পাকা আম। প্রিয়জনের তৃপ্তির হাসি পেতে এক টুকরো ভিন্ন আমের পুডিংই যথেষ্ট। তাই আজই নিজ হাতে বানিয়ে নিন আমের স্বাদে মজাদার পুডিং।
যা যা দরখার : ঘন দুধ ৭৫০ গ্রাম, পাকা আমের রস ১২৫ গ্রাম, চিনি ২০০ গ্রাম, ডিম ৪ টা, বিস্কুট গুড়া ২ টেবিল চামচ।
যেভাবে তৈরি করবেন : দুধের মধ্যে বিস্কুট গুড়া ভিজিয়ে রাখতে হবে আগে থেকে, যেন গলে যায়। এবার একটা পাত্রে আমের রস ও চিনি এক সঙ্গে জ্বাল দিয়ে পানি শুকিয়ে নিতে হবে। তারপর ভালো করে ডিম ফেটে দুধ ও আমের রসের সঙ্গে মিশিয়ে নিন। পুডিং পাত্রে চিনি ক্যারামেল করে মিশ্রণটি ঢেলে দিতে হবে। তারপর অপেক্ষাকৃত বড় পাত্রে পানি ফুটতে দিন। পানি ফুটে উঠলে পুডিং এর পাত্রটি বসিয়ে ভারি কিছু দিয়ে চাপা দিতে হবে, যাতে পানি ফুটন্ত অবস্থায় পাত্র হেলেদুলে না যায়। পুডিং জমানোর জন্য ৩০ থেকে ৩৫ মিনিট অপেক্ষা করলেই হবে। তারপর নামিয়ে এনে ঠাণ্ডা হলে ছুরি দিয়ে কেটে ডিসে পরিবেশন করুন মজাদার আমের পুডিং। স্বাদ ও গন্ধে অনন্য আমের পুডিং অতিথি আপ্যায়নেও সেরা।
তারপর আপনার পছন্দের সাজানো জিনিস দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।

Comments are closed.