ঢাকা : মতিউর রহমান নিজামীর সঙ্গে দেখা করতে কারাগারে যাচ্ছেন তার স্বজনরা। মানবতাবিরোধী অপরাধের মামলার মৃত্যুপরোয়ানা সোমবার রাতে নিজামীকে পড়ে শোনানো হয়েছে। ফাঁসির কার্যকরের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করেছে কারা কর্তৃপক্ষ।
আজ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নিজামীর পরিবারের আটজন সদস্য বনানীর বাসা থেকে রওনা হয়েছেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশপাশের সড়কে সন্ধ্যার পর থেকে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। নিজামীর সঙ্গে দেখা করার জন্য কারা কর্তৃপক্ষ তার স্বজনদের ডেকেছে, নাকি স্বজনেরা কারা কর্তৃপক্ষের কাছে দেখা করার আবেদন করেছেন, সেই বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। ফাঁসি কার্যকর করতে জল্লাদ রাজুকে কাশিমপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে। মঙ্গলবার বিকেল ৩টার দিকে তাকে কেন্দ্রীয় কারাগারে আনা হয়।

Comments are closed.