নিহত পুলিশ পরিবারকে ০৩ লক্ষ টাকার সঞ্চয় পত্র প্রদান

চট্টগ্রাম :    অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মাসুদ-উল-হাসান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আজ ১১ এপ্রিল  ১২.০০ ঘটিকার সময় মরহুম এটিএসআই/মোঃ আবু হানিফের ছেলে মোঃ বেলাল মাহমুদ এর হাতে ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকার সঞ্চয় পত্র তুলে দেন।

উল্লেখ্য যে, গত ১৭/০৩/২০১৬ ইং তারিখ ০২.৪০ ঘটিকার সময় কর্তব্যরত অবস্থায় সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের এটিএসআই/মোঃ আবু হানিফ ডবলমুরিং থানাধীন কদমতলী ফ্লাইওভার এলাকায় সড়ক দুর্ঘটনায় মারা যান।

তিনি ৩ জন কন্যা সন্তান এবং ১ জন ছেলে সন্তানের জনক ছিলেন। সঞ্চয় পত্র বিতরণকালে উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক বন্দর) জনাব মোঃ সুজায়েত ইসলাম, টিআই (প্রশাসন) সরওয়ার মোঃ পারভেজ, মরহুম এটিএসআই এর স্ত্রী শরিফা বেগমসহ তার পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.