নিজস্ব প্রতিবেদক : বন্দর নগরীর চট্টগ্রামে চকবাজার থানার দিদার মাকের্টের সামনে বাসের ধাক্কায় নুরুল আমিন (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। বুধবার সকাল ছয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত নুরুল আমিন বাঁশখালী উপজেলার জলদি পৌরসভার মৃত ফজল আহম্মদের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির সহকারী উপ পরিদর্শক (এএসআই) পঙ্কজ বড়ুয়া জানান, সকালে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় হঠাৎ একটি বাস নুরুল আমিনকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Comments are closed.