আজ ঐতিহাসিক ফারাক্কা দিবস

সিটিনিউজবিডি  :   আন্তর্জাতিক নদী গঙ্গায় ফারাক্কা বাঁধের মাধ্যমে ভারত একতরফাভাবে পানি প্রত্যাহার করে। ফলে বাংলাদেশের উত্তরাঞ্চলে মরুকরণ দেখা দেয়। প্রতিবাদে ১৯৭৬ সালের ১৬ মে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ফারাক্কা অভিমুখে লংমার্চ অনুষ্ঠিত হয়। আজ সেই ১৬ মে, ঐতিহাসিক ফারাক্কা দিবস।

ফারাক্কা বাঁধ বাংলাদেশের প্রাণ-প্রকৃতির জন্য যে ভয়াবহ পরিণতি ডেকে আনবে, সেই আশঙ্কার কথা মওলানা ভাসানী বহু বছর আগেই জানিয়েছিলেন। এখন বিশ্লেষকরাও বলছেন, ফারাক্কা বাঁধের প্রভাবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃষি, মৎস্য চাষ, নৌচলাচল হুমকির মুখে।

দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানা কর্মসূচি হাতে নিয়েছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.