তৃতীয়বার ইউরোপা লিগ জয়ের রেকর্ড গড়েছে সেভিয়া

সিটিনিউজবিডি  :    লিভারপুলের বিপক্ষে ৩-১ গোলের জয় নিয়ে টানা তৃতীয়বার ইউরোপা লিগ জয়ের রেকর্ড গড়েছে সেভিয়া। স্পেনের দলটি ম্যাচের প্রথমার্ধে পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত জয় নিশ্চিত করে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের টিকেট পেয়ে গেছে।

এবারের লা লিগায় সপ্তম হওয়া দলটি এই নিয়ে মোট পাঁচবার ইউরোপীয় ক্লাব ফুটবলের দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো। ২০০৫-০৬ ও ২০০৬-০৭ মৌসুমে প্রথম দুটি শিরোপা জিতেছিল সেভিয়া। দ্বিতীয় সর্বোচ্চ তিনটি করে শিরোপা জিতেছে ইউভেন্তুস, ইন্টার মিলান ও লিভারপুল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.