সিটিনিউজবিডি : দক্ষিণ চীন সাগরে মার্কিন গোয়েন্দা বিমানকে চীন আটকের চেষ্টা করেছিল বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। চীনের এই কাজকে ‘অনিরাপদ’ হিসেবে জানায় তারা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার মার্কিন গোয়েন্দা বিমান নিয়মিত পেট্রোলিং এর অংশ হিসেবে দক্ষিণ চীন সাগরে আন্তর্জাতিক আকাশসীমায় বিমানটি নিয়ে যায়। কিন্তু এ সময় চীনের দুটি যুদ্ধ বিমান মার্কিন বিমানটিকে তাড়া করে। চীনের বিমান দুটি মার্কিন বিমানের এতটাই কাছে চলে আসে যে মার্কিন পাইলট ২০০ মিটার নিচ দিয়ে বিমানটি উড্ডয়নে বাধ্য হয়।
এএফপিকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন সামরিক কর্মকর্তা জানান, চীনের বিমানের সঙ্গে সংঘর্ষ এড়াতে ২০০ ফুট দিয়ে বিমান উড়িয়ে নিয়ে যায় পাইলট। এটা মোটেও নিরাপদ নয়।
উল্লেখ্য, দক্ষিণ চীন সাগরে সামদ্রিক সম্পদ আহরণের জন্য ছোট বড় দ্বীপসহ জলসীমার দাবি করছে তাইওয়ান, চীন, ভিয়েতনাম, ফিলিপাইনস, মালয়েশিয়া ও ব্রুনাই। সম্প্রতি সেই অঞ্চলে সামরিক কার্যক্রমের কারণে চীন ও মার্কিন উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। বিবিসি ।

Comments are closed.