গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে ব্র্যাক মোড়ে গাড়ি চাপায় রফিকুল ইসলাম (৪৮) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আনছার আলী জানান, রাতে কর্মস্থল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রফিকুল। পথে ব্র্যাক মোড়ে এলে একটি গাড়ি তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

Comments are closed.