চট্টগ্রাম : জন্ম,মৃত্যু ও বুদ্ধত্ব লাভ-এ ত্রি-স্মৃতি বিজড়িত শুভ বুদ্ধ পূর্ণিমা ও ২৫৬০ বুদ্ধবর্ষ বরণ উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সহ বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের নারী-পুরুষ সকলকে মৈত্রীময় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক বাণীতে বলেন, বৌদ্ধদের শ্রেষ্ঠতম ধর্মীয় উৎসব হলো বুদ্ধ পূর্ণিমা। আবহমান কাল থেকে বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষ সাম্য,সৌহার্দ ও সাম্যের বন্ধনে আবদ্ধ। বাংলাদেশের মানুষের মূলবানী হলো “ধর্ম যার যার উৎসব সবার” এ বাণী এবং দেশপ্রেম ও মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে বাংলাদেশের মানুষ দেশকে সমৃদ্ধির পানে এগিয়ে নিয়ে যাচ্ছে। মহান গৌতমবুদ্ধের শুভ জন্মদিনে মেয়র বাংলাদেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। শুভ বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বৌদ্ধ সম্প্রদায়ের পেশাজীবীদের র্যালী শুভ উদ্বোধন করেন ।
এ বিভাগের আরও খবর

Comments are closed.