ঘূর্ণিঝড় রোয়ানু স্থল নিম্নচাপে রয়েছে

সিটিনিউজবিডি  :    চট্টগ্রাম এলাকার ওপর দিয়ে বাংলাদেশ উপকূল অতিক্রম করার পর ঘূর্ণিঝড় রোয়ানু স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। এদিকে সমুদ্র বন্দরগুলোকে বিপদ সংকেত নামিয়ে তিন নম্বর স্থানীয় সতর্কতা দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদফতরের সংস্থাটির পরিচালক সামছুদ্দিন আহমেদ শনিবার সন্ধ্যা সাতটায় এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি বেলা দেড়টার দিকে চট্টগ্রাম উপকূলের সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, সীতাকুণ্ড ও ফেনী উপকূল দিয়ে স্থলভাগে উঠে আসে। এরপর বৃষ্টি ঝরাতে ঝরাতে সন্ধ্যা সাতটার দিকে বাংলাদেশ অঞ্চল পেরিয়ে যায়।

আবহাওয়াবিদরা বলেন, ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে। সন্ধ্যায় সেটি অবস্থান করছিল ত্রিপুরা-মিজোরাম এলাকায়।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় রোয়ানুর বিপদ কাটলেও এর প্রভাবে আরও দুই দিন বরিশাল-চট্টগ্রাম উপকূলসহ দেশের প্রায় সব জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.