সীতাকুন্ড হাফিজ জুট মিলে সিবিএ নির্বাচনে শ্রমিক ফেডারেশন বিজয়ী

কামরুল ইসলাম দুলু :  আজ ২২শে মে বাংলাদেশ জুট মিলস করপোরেশন নিয়ন্ত্রাধীন সীতাকুন্ডের বার আউলিয়াস্হ হাফিজ জুট মিলস লিমিটেডে দ্বিবার্ষিক সি.বি.এ নির্বাচনে বাংলাদেশ ওয়ার্কাস পার্টি সমর্থিত জাতীয় শ্রমিক ফেডারেশন (রেজি: নং ২৬৫২) মিলন-দিদার পরিষদ(ছাতা প্রতিক) ৯১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। এতে সভাপতি মিলন এবং সাধারন সম্পাদক দিদারুল আলম নির্বাচিত হন। তাদের নিকটতম প্রতিদন্ধি বাংলাদেশ আওয়ামীলীগ সমর্থিত জাতীয় শ্রমিক লীগ তাহের-মাহবুব পরিষদ (নৌকা মার্কা) পেয়েছে ৮৭২ ভোট। সকাল ৮ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত চলে ভোট গ্রহন। মোট ভোটারের সংখ্যা ২০৬৭ তার মধ্যে ভোট কাষ্ট হয়েছে ২০৪০ ভোট। উক্ত নির্বাচনে সহিংসতার আসংখায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। যার ফলে কোন সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। যুগ্ন শ্রম পরিচালক চট্টগ্রাম বিভাগের উপ-পরিচালক নাহিদুল ইসলাম নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.