চট্টগ্রাম: নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৩৩৫ পিস ইয়াবা, ১ কেজি ৭০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৭টি মামলা দায়ের করা হয়েছে। বিভিন্ন মামলায় ৭০জন আসামি গ্রেফতার করা হয়েছে।
নগর পুলিশের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ৭০ জনের মধ্যে ১৬ জন নিয়মিত মামলার আসামি, ২৪ জন ওয়ারেন্টভুক্ত এবং ৫ জন সাজাপ্রাপ্ত আসামি রয়েছে।

Comments are closed.