ঢাকা: জনপ্রিয় মডেল ও গান বাংলা টেলিভিশনের মার্কেটিং এক্সিকিউটিভ সাবিরা হোসাইন আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার ভোর ৫টার দিকে মিরপুরের রূপনগরে সাবলেটে বাসা থেকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
স্ট্যাটাসে নির্ঝর সিনহা রওনক নামের এক আলোকচিত্রীকে উদ্দেশে সাবিরা লেখেন, “আমি তোমাকে দোষ দিচ্ছি না। এটা তোমার ছোট ভাইকে বলছি। সে আমাকে যা ইচ্ছে বলেছে। আর বেস্ট পার্ট হলো, প্রত্যয় আমাকে বাসা থেকে বের করে দিয়েছে। আর আমার প্রশ্ন হলো, তোমার কী একটুও খারাপ লাগেনি?”
সাবিরা লেখেন, “আমাকে যখন তখন ব্যবহার করবা, শারীরিক সম্পর্ক করবা আর এসব সহ্য করে যাব এটা তো কোনো কথা না! আমিও ভালোবাসার টানে চলে আসবো তাও না, বিয়ের কথা বললে তোমার পরিবারের সমস্যা থাকে আর শারীরিক সম্পর্কের বেলায় সব ঠিক! এটা আমি আর সহ্য করতে পারছি না। এখন আমি আত্মহত্যা করছি শুধু তোমার জন্য। এবং শেষে সাবিরার প্রেমিক আলোকচিত্রীকে(নির্ঝর সিনহা রওনক ) মেনশন করে লেখেন, আমার মৃত্যুর জন্য সে দায়ী। যদি আমি মারা যাই, তাহলে এর দায় তোমার।”

Comments are closed.