কক্সবাজারে সাংবাদিককে অপহরণের চেষ্টা: গ্রেফতার ২

কক্সবাজার প্রতিনিধি : ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপুকে অপহরণের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এসময় জনতা ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে। আজ (২৬ মে) বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে কক্সবাজার পৌরসভা কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আটক দুইজনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। আটক দুইজন হলেন, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভূক্ত ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর ভাগিনা মোহাম্মদ বেলাল (৩০) ও একই এলাকার নুরুজ্জামান প্রকাশ জামাল মাস্টার (৪৫)।

ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কক্সবাজার জেলা প্রতিনিধি তৌফিকুল ইসলাম লিপু থেকে জানা যায়, ব্যক্তিগত কাজে কক্সবাজার পৌরসভার গেইটে ছিলাম। এসময় কিছু লোক আমাকে অপহরণ করে তুলে নেয়ার চেষ্টা করে। বিষয়টি দেখে প্রত্যক্ষদর্শী জনতা এগিয়ে এসে আমাকে উদ্ধার করে। এসময় জনতা ধাওয়া দিয়ে ২ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরে তাদের পরিচয় জানা যায়।

তিনি আরো জানান, গত ১৩মে পেশাগত কাজে টেকনাফের নাজিরপাড়া গেলে ইয়াবা ব্যবসায়ী নুরুল হক ভূট্টোর নেতৃত্বে ৬ সাংবাদিক কুপিয়ে আহত করা হয়। এসময় লুট করা হয় ক্যামেরা, ল্যাপটপসহ অন্যান্য মালামাল। এ ঘটনায় দায়ের করা মামলার বাদি তিনি। তাই ইয়াবা চক্রটি পরিকল্পিতভাবে তাকে অপহরণের চেষ্টা করছে।

কক্সবাজার সদর থানার ওসি আসলাম হোসেন দুইজনকে আটকের সত্যতা স্বীকার করে করেন। তিনি জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.