বাবা হলেন রেলমন্ত্রী

ঢাকা: বাবা হলেন রেলমন্ত্রী মুজিবুল হক। শনিবার বিকেল সাড়ে ৩টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দেন রেলমন্ত্রীর স্ত্রী হনুফা আক্তার।

রেলমন্ত্রীর পারিবারিক সূত্র সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, রেলমন্ত্রীর সন্তানসম্ভবা স্ত্রী হনুফা আক্তার রিক্তাকে বৃহস্পতিবার রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

২০১৪ সালের ৩১ অক্টোবর চান্দিনা উপজেলার মিরাখলা গ্রামের হনুফা আক্তার রিক্তাকে (৩২) বিয়ে করেন তিনি। তার ওই রাজকীয় আয়োজনের বিয়ে দেশব্যাপী বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।

এ বিভাগের আরও খবর

Comments are closed.