ঢাকা: সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে শুক্রবার মাহির বিয়ের যেসব ছবি প্রকাশ হয়েছে তা ভুয়া বলে জানিয়েছেন মাহিয়া মাহি।
তিনি বলেন, “ফেসবুকে যে ছবিগুলো প্রকাশিত হয়েছে, সেগুলো ভিত্তিহীন এবং উদ্দেশ্য প্রণোদিত।”
সাইবার ক্রাইম আইনে ইতোমধ্যে মামলা করেছেন জানিয়ে তিনি বলেন, “আইসিটি অ্যাক্ট অনুযায়ী মামলার প্রাথমিক কাজ সম্পন্ন করেছি। যারা ফেসবুকে এসব ছবি ছড়িয়েছেন এবং আমার বিরুদ্ধে নেতিবাচক খবর প্রকাশ করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।”
বুধবার দুপুরে চিত্রনায়িকা মাহির সঙ্গে মাহমুদ পারভেজ অপুর বিয়ে হয়। এরপর সন্ধ্যায় রাজধানীর উত্তরার একটি কমিউনিটি সেন্টারে মাহি-অপুর দুই পরিবারের আত্মীয়-স্বজনকে নিয়ে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়।
সিলেট শহরে নিজেদের পারিবারিক ব্যবসার সঙ্গে যুক্ত পারভেজ মাহমুদ।

Comments are closed.