ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া শহরের একটি প্রাইভেট হাসপাতালে ভুল চিকিৎসায় দেড় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। শনিবার (২৮ মে) রাত সাড়ে ১০টার দিকে এ অভিযোগ করেন শিশুটির অভিভাবকরা। নিহত শিশুর নাম রাফি। রাফি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর গ্রামের মো. আরিফ মিয়ার ছেলে।
শিশুটির বাবা মো. আরিফ জানান, বুধবার (১৮ মে) মস্তিষ্কে সমস্যা ও খিচুনি হওয়ায় রাফিকে শহরের কুমারশীল মোড়ের ল্যাবএইড হাসপাতালে ডা. আকতার হোসাইনের চেম্বারে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে সেখান থেকে নিয়ে ভর্তি করা হয় সুপার ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হাসপাতালে। পরে ওই চিকিৎসক ও জেলা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ কনসালট্যান্ট ডা. মনির হোসেন চিকিৎসা করেন। অবস্থার উন্নতি না হওয়ায় দু’জন চিকিৎসক মিলে রাফিকে পাঁচটি ইনজেকশন পুশ করেন। অতিরিক্ত ইনজেকশন পুশ করার কারণেই তার মৃত্যু হয়েছে।
ওই হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ডা. মোস্তাফিজার জানান, বিষয়টি চিকিৎসক মনির হোসেন ও আকতার হোসাইনকে জানানো হয়েছে। তারা ব্যস্ত আছেন বলে জানিয়েছেন। শিশুটির মৃত্যুর পর থেকে হাসপাতালের চিকিৎসকরা পলাতক।

Comments are closed.