কাতারে মহিউদ্দিন চৌধুরীর শয্যাপাশে আবুধাবী বঙ্গবন্ধু পরিষদ

জুবায়ের সিদ্দিকী : চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সাবেক সিটি মেয়র এ.বি.এম. মহিউদ্দিন চৌধুরী কাতারের দোহা হার্ট হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত সপ্তাহে হাসপাতালে দেখতে যান আমিরাত প্রবাসী কম্যুনিটি নেতা ও বঙ্গবন্ধু পরিষদ আবুধাবী কেন্দ্রিয় কমিটির সভাপতি ইফতেখার হোসেন বাবুল ও সাধারণ সম্পাদক নাছির তালুকদার। তারা কিছু সময় সেখান অতিবাহিত করেন এবং তার রোগমুক্তি কামনা করেন।

উল্লেখ্য গত ১৮ই মে তিনি কাতারে রাউজান সমিতির একটি অনুষ্টান যোগদান করতে গেলে ২১ তারিখ হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এদিকে চট্টগ্রামেও তাঁর রোগমক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিটিনিউজবিডি ও আজকের সূর্যোদয় পরিবার মহিউদ্দিন চৌধুরীর আশু রোগমুক্তি কামনা করেছেন।

এ বিভাগের আরও খবর

Comments are closed.