দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুতে আমিরাত সাংবাদিকদের শোক প্রকাশ

0

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন, বেগম খালেদা জিয়ার মহাপ্রয়ানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রবাসী সাংবাদিকরা এক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করেছেন।

বিবৃতিতে তারা বলেন “বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে বেগম খালেদা জিয়ার অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তিনি যেভাবে দেশ গঠনে এবং দেশের উন্নয়নে নেতৃত্ব দিয়েছেন তা বাংলাদেশের আপামর জনসাধারণের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে।”

তারা বলেন তারেক রহমানের প্রতি বাংলাদেশের মানুষ এবং গণমাধ্যমের অনেক প্রত্যাশা রয়েছে, আমরা মনে করি বেগম খালেদা যে স্বপ্ন নিয়ে বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন সেই স্বপ্ন পূরণে তারেক রহমান অগ্রণী ভূমিকা রাখবেন।

বিবৃতিতে গণমাধ্যম কর্মীরা মরহুমার আত্মার মাগফেরাত কামনা সহ উনার পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিবৃতিদাতারা হলেন সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক, ডিবিসি টেলিভিশন ও প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদার, দিপ্ত টিভির আরব আমিরাত প্রতিনিধি মাহবুব হাসান হৃদয়, বাংলা টিভির আরব আমিরাত প্রতিনিধি শেখ ফয়সাল সিদ্দিকী ববি, রিপোর্টাস ইউনিটি আরব আমিরাতের সভাপতি ও এটিএন নিউজের আরব আমিরাত প্রতিনিধি সিরাজাুল হক, দৈনিক ইনকিলাবের আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলা টেলিভিশন আবুধাবি প্রতিনিধি আবদুল মান্নান, আজকের সূর্যদের আরব আমিরাত প্রতিনিধি নাসিম উদ্দিন আকাশ, দৈনিক ইত্তেফাকের আরব আমিরাত প্রতিনিধি ফয়জুল্লাহ শহিদ, নাগরিক টিভির আরব আমিরাত প্রতিনিধি খোরশেদুল আলম জাসেদ, গাজী টিভির আরব আমিরাত প্রতিনিধি ফখরুদ্দিন মুন্না, দেশ বার্তার প্রতিনিধি আবু সালেহ, বণিক বার্তা প্রতিনিধি গোলাম সরওয়ার, গ্লোবাল টেলিভিশন আরব আমিরাত প্রতিনিধি নওশের আলম, একাত্তর টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি আমিনুল হক, যুগান্তর প্রতিনিধি সরোয়ার উদ্দিন রনি, সংবাদ প্রতিদিন মাসুম বিল্লাহ, দৈনিক সমাচার মোহাম্মদ গিয়াসউদ্দিন, চ্যানেল এস টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি মামুনুর রশিদ, ভালো সংবাদ প্রতিনিধি মনির হোসেন, ক্রীড়া সাংবাদিক অনিক, দৈনিক চট্টগ্রামের আরব আমিরাত প্রতিনিধি গিয়াস উদ্দিন, ঢাকা প্রতিদিনের আরব আমিরাত প্রতিনিধি মোঃ এনাম হোসেন, সি এন এন বাংলার আরব আমিরাত প্রতিনিধি মোহাম্মদ ওসমান চৌধুরী।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.