দুবাই বিশিষ্ট ব্যবসায়ী একে আজাদের পিতার স্মরণসভা অনুষ্ঠিত

0

সংযুক্ত আরব আমিরাত দুবাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও নেফলেক্স গ্রুপ অব কোম্পানির চেয়ারম্যান একে আজাদ সিআইপি’র শ্রদ্ধেয় পিতা প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. ইসরাফিল মিয়া’র স্মরণসভা, মিলাদ মাহফিল ও মেজবান আয়োজন করা হয়েছে।

শুক্রবার (২ জানুয়ারি) রাতে দুবাই আল গেসেইস একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার ফজলুল হক।

কাজী মোহাম্মদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটির নেতা ইঞ্জিনিয়ার আবু জাফর চৌধুরী সিআইপি, ইসমাইল গণি চৌধুরী, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ব্যবসায়ী সেলিম উদ্দীন সিআইপি, ব্যবসায়ী ফরিদুল আলম সিআইপি, ব্যবসায়ী মোস্তফা কামাল শিমুল সিআইপি, আনসারুল হক আনসার সিআইপি, ব্যবসায়ী মনজুর ইসলাম, আবু হেনা, ব্যবসায়ী মহি উদ্দিন সিআইপি, ব্যবসায়ী রহমতুল্লাহ সুমন সহ আরো অনেকেই।

এছাড়া বিভিন্ন সামাজিক সংগঠনের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রবাসী সাংবাদিক নেতৃবৃন্দ সহ প্রায় চার শতাধিক প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন।
শেষ মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.