রাউজান বাগোয়ানে ‘অলিম্পিক ফুটবল’ টুর্নামেন্ট শুরু

0

চট্টগ্রামের রাউজানস্থ বাগোয়ানে অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে সৈয়দপাড়া বাগোয়ান তরুণ সংঘের ব্যবস্থাপনায় ৪র্থ বারের মতো ‘অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট’ এর জমকালো উদ্বোধন সম্পন্ন হয়েছে।

সংগঠনের সভাপতি আনিসুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শোয়েব রেজা জাবেদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন আরব আমিরাত প্রবাসী সাংবাদিক ও শিক্ষানুরাগী নাসিম উদ্দীন আকাশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপাড়া সমাজ কল্যাণ পরিষদের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী খোরশেদ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

রফিক উদ্দীন, বিশিষ্ট ব্যবসায়ী।

জয়নাল আবেদীন, শিক্ষক, চরনদ্বীপ ফাজিল ডিগ্রী মাদ্রাসা।

মোক্তার আহমেদ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, বাগোয়ান তরুণ সংঘ।

আবদুর শুক্কুর, সাবেক সভাপতি, বাগোয়ান তরুণ সংঘ।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা গ্রুপের কর্মকর্তা ও সমাজসেবক মোহাম্মদ ওসমান, মোহাম্মদ সাঈদ, মো. কাউসার এবং আশিকুর আলম নয়ন।

সংগঠনের নেতৃবৃন্দ টুর্নামেন্ট সফল করতে মাঠে উপস্থিত ছিলেন মোহাম্মদ সজিব, নুরুল ইসলাম জাবেদ, মো. জালাল, মানিক, রোকন, জয়, তসলিম, বাবু, তৌহিদ, ইমন, আরফাত, তানভীর, রায়হান, ফাহিম ও হাসানসহ সংগঠনের সকল স্তরের কর্মকর্তাবৃন্দ।

বক্তারা বলেন, যুবসমাজকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এই টুর্নামেন্ট তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সুস্থ বিনোদনের সুযোগ তৈরি করবে। উদ্বোধনী ম্যাচটি দেখতে স্থানীয় ফুটবল প্রেমীদের ঢল নামে।

এ বিভাগের আরও খবর
আপনার মতামত লিখুন :

Your email address will not be published.