ধুমপানে বাড়ে শিশুর ওজন

লাইফস্টাইল : ধুমপান মৃত্যু ঘটায়, কথাটি সবার জানা। পরিবারের কর্তা হয়তো কোনো রকম চিন্তা ছাড়াই ধুমপান করে যাচ্ছেন। এতে নিজের ক্ষতি যেমন করছেন ঠিক তেমনি নিরবে ক্ষতি করে চলেছেন বাড়ির ছোট্ট সদস্যটিকে। এক গবেষণায় দেখা গেছে পরিবারের বড় সদস্যদের ধুমপানের অভ্যাস থাকলে বা আশেপাশের কেউ নিয়মিত ধুমপান করলে শিশুর ওজন বেড়ে যায়।

জর্জিয়া অগাস্টা ইউনিভার্সিটির ক্লিনিকাল হেলথ সাইকোলজিস্ট ক্যাথরিন ডেভিস ২২০ জন অতিরিক্ত ওজনের শিশুর উপর এই গবেষণা চালান। সেই গবেষণায় উঠে এসেছে শিশুদের ভুঁড়ি বাড়ার অন্যতম কারণ প্যাসিভ স্মোকিং বা অন্যের ধুমপানের ধোয়া নিঃশ্বাসের সঙ্গে প্রবেশ। শুধু শিশু বয়সে নয়, প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেও ওজন বাড়ায় প্যাসিভ স্মোকিং। তবে গবেষকরা জানাচ্ছেন, শিশুদের উপর এর প্রভাব পড়ে সবচেয়ে বেশি। অপরের ধুমপানের কারণে অধুমপায়ীর ফুসফুসে ক্যানসারের ঝুঁকি বাড়ে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। অধুমপায়ীর অকালে মৃত্যুও ঘটাতে পারে। তাই পরিবারের কারো এই বদঅভ্যাস থাকলেও শিশুদের থেকে সাবধান থাকা উচিৎ। কারণ তাদের সুস্থ জীবন দানে অগ্রণী ভূমিকা থাকে পরিবারের বড়দের।

অপরের ধুমপানের কারণে অধুমপায়ীর ফুসফুসে ক্যানসারের ঝুঁকি বাড়ে ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত। অধুমপায়ীর অকালে মৃত্যুও ঘটাতে পারে। তাই পরিবারের কারো এই বদঅভ্যাস থাকলেও শিশুদের থেকে সাবধান থাকা উচিৎ। কারণ তাদের সুস্থ জীবন দানে অগ্রণী ভূমিকা থাকে পরিবারের বড়দের।

এ বিভাগের আরও খবর

Comments are closed.