বিনোদন : প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীদের কাছে ‘হলিউড’ এক স্বপ্নের নাম। ঐশ্বরিয়া রাই, ইরফান খান, প্রিয়াঙ্কা চোপড়া ও দীপিকা পাডুকোনের পর নাম আসছে হুমা কুরাইশিসহ আরো বেশ ক’জন অভিনেতা-অভিনেত্রীর নাম। কিন্তু বলিউডের শীর্ষস্থান দখল করেও একবারের জন্যেও শোনা যায়নি বলিউড কিং শাহরুখের নাম! সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাহরুখ বলেছেন, যে কারণে হলিউডে আগ্রহি নন তিনি!
হিন্দুস্থান টাইমসকে দেয়া এক সাক্ষাৎকারে সম্প্রতি শাহরুখ খান বলেন, প্রথমত সব জায়গার জন্য আমি যথেষ্ঠ যোগ্য নই। তাছাড়া আমি একটু দেশ প্রেমিক বলেই হয়তো সব সময় ভারতীয় সিনেমার জন্যই কিছু করতে চেয়েছি। কিন্তু তা শুধু অভিনেতা হিসেবে নয়। এটা বলা মহত্বের কিছু না যে, শুধুমাত্র একজন অভিনেতা হিসেবে নয় আমি ভারতীয় সিনেমায় ‘ভিএফএক্স’-এর প্রচলনটা শুরু করেছি। এটা ভারতীয় সিনেমার জন্য বিজয়। এছাড়াও আরো একটি কারণ বলেছেন শাহরুখ, যে কারণে তিনি হলিউড মুখি হতে চান না। শাহরুখ আরো বলেন, আমি খুব লাজুক মানুষ। নতুন মানুষের সঙ্গে ভালো মিশতে পারি না। যারা আমাদের(বলিউড) থেকে বিভিন্ন ভাষায়, বিভিন্নে দেশে গিয়ে সিনেমা করছেন তাদেরকে আমার ভালোই লাগে। কিন্তু আমি বোধয় তা পারবো না। ভয় লাগে!
প্রসঙ্গত, বলিউড থেকে সবচেয়ে সফল অভিনেতা হিসেবে হলিউডে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন ইরফান খান। লাইফ অব পাই, স্পাইডারম্যান অ্যামাজিং, দ্য এক্সপোজ এবং জুরাসিক ওয়ার্ল্ড-এর মত বিখ্যাত সিনেমায় অভিনয় করেছেন।

Comments are closed.