সাভার প্রতিনিধি : গাজীপুরের চন্দ্রা-নবীনগর চক্রবর্তী এলাকায় বাস-ট্রাক সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন ৭ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ (৩০ মে) সোমবার সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নবীনগর-চন্দ্রা মহাসড়কে ঢাকাগামী রাহবার পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা অপর একটি লিচু বোঝাই ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ওই বাসের অন্তত ২৫ যাত্রী আহত হয়। এ সময় ঘটনাস্থলে থাকা এক নারী পথচারী রাস্তা হতে গেলে অপর একটি যাত্রীবাহী বাস ওই নারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জয়দেবপুর থানাধীন চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. হারুন অর রশিদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, তাৎক্ষণিক আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি। তবে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

Comments are closed.