সারাদেশে সরকারী দল বনাম সরকারী দল

জুবায়ের সিদ্দিকী : টানা ক্ষমতায় থাকায় আওয়ামীলীগের আদর্শীক রাজনীতির চেয়ে দলীয় রাজনীতিতেই বেশী শক্তিশালী এবং রাজনীতি হয়ে পড়েছে বাণিজ্যকরণ। বিভিন্ন দলের থেকে লোকজন এসেছে আওয়ামীলীগের ছাতার নিচে। এতে আওয়ামীলীগের হাইকমান্ড অনেকটা নির্বিকার থাকলেও দলের নেতারা বলছেন, দলের কলেবর বাড়ছে। দলীয় রাজনীতি শক্তিশালী হচ্ছে। ভিন্নমতের লোকজন এবার ইউপি নির্বাচনে নৌকার টিকিটও পেয়েছেন, দলীয় পদেও এসেছেন।

দলীয় ফান্ডের নামে কেন্দ্রীয় ও জেলার নেতারা মনোনয়ন এবং পদ বাণিজ্য করেছেন। এমনকি এমপি থেকে কেন্দ্রীয় কমিটির প্রভাবশালী সদস্যরাও। একটি তদন্ত কমিটি গঠন করলেও তা আলোর মুখ দেখেনি। দল ভারির নামে ভিন্ন মতের লোকজন দলে আশায় দীর্ঘ দিন আওয়ামীলীগের রাজনীতিতে থাকা তৃণমূল নেতারা বঞ্চিত হচ্ছেন তাদের ন্যায্য প্রাপ্য থেকে। পৌরসভা নির্বাচন এবং চলমান ইউপি নির্বাচনে শত শত বিদ্রোহী প্রার্থী হয়েছেন। এইসব বিদ্রোহী প্রার্থী বিরুদ্ধে দল কোন কার্যকরী ভূমিকা নেয়নি। কিছু ক্ষেত্রে বিদ্রোহী পরাজীত প্রার্থীকে স্থানীয় ভাবে বহিঃস্কার করা হয়েছে। দলে ভিন্ন দলের লোকজন ও হাইব্রীড নেতাদের অত্যচারে অনেক এলাকায় ত্যাগী নেতা-কর্মীরা এলাকা ছাড়া।

প্রভাবশালী মন্ত্রি-এমপি আশ্রয় প্রশ্রয়ে অনেক স্থানে গড়ে উঠেছে স্থানীয় ক্যাডার বাহিনী। তাদের অভিমত সরকারী দল করলে সাত খুন মাফ। বিশিষ্ট জনদের মতে, আইনের শাসন কঠোর ভাবে নিয়ন্ত্রণ না করলে সারাদেশে খুন ও সন্ত্রাস বাড়বে। এক্ষেত্রে সরকারী দল হবে সরকারী দলের প্রতি পক্ষ। যার বহিঃপ্রকাশ ঘটেছে পৌরসভা ও ইউপি নির্বাচনে। ক্রমেই নিয়ন্ত্রণ হীন হয়ে পড়েছে সমাজ ব্যবস্থা। বেকাদায় পড়ছে খোদ সরকার ও আওয়ামীলীগ। ইতি মধ্যে অনেক এমপি ও মন্ত্রি বিরুদ্ধে অভিযোগ জমা পড়েছে প্রধান মন্ত্রি কার্য্যলয়ে। শতাদিক সরকার দলীয় এমপি অপকর্মে সার সংক্ষেপ দলীয় সভানেত্রি ও দলীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার টেবিলে জমা পড়েছে। এই নিয়ে তিনিও চরম ক্ষুদ্ধ। অনেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছেন।

আগামী কাউন্সিলে ও অনেক বির্তকিত সাংগঠনিক ব্যবস্থা আসছে। ত্যাগীদের পদে এনে ভবিষ্যতে দলের প্রতিকও তাদের হাতে তুলে দিতে চায় আওয়ামীলীগ। এই কারণেই কাউন্সিলকে ঘিরে উৎকন্ঠায় আছে দুর্নীতিবাজ ও প্রভাবশালীরা। তৃণমূলের অভিযোগ অনেক নেতা আঙ্গুল ফুলে কলা গাছ চোখের সামনেই। এদেরই দাপট বেশী দলে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.