কামরুল ইসলাম দুলু, সীতাকুন্ড : সীতাকুণ্ড ভাটিয়ারীতে হরিণ শিকার করতেে এসে জনতার হাতে ধরা পড়ল মস্তবড় অজগরটি। স্থানীয় সূত্রে জানাযায় ভাটিয়ারী, বি.এম.এ ক্যান্টনমেন্ট এরিয়া সানসেট পয়েন্ট ও ডিপ লেকের মাঝামাঝি স্থান থেকে গত রাত তিনটা নাগাদ একটা পুরো হরিন খেয়ে নেওয়ার জন্য অজগর সাপটি পেচিয়ে ধরেছিল। কিন্তু হরিণটিকে গিলতে দিলনা ঐ এলাকায় কর্মরত থাকা সেনা কর্মকর্তারা। স্থানীয় জনতাসহ সাপটিকে আটক করে । সাপ ও হরিণটিকে দেখার জন্য ভিড় জমায় স্থানীয়রা। পরে সাপটিকে চট্টগ্রামের ফয়েজলেক পার্কে দিয়ে আসা হয়েছে বলে জানান এক কর্মকর্তা।
এ বিভাগের আরও খবর

Comments are closed.