মুন্সীগঞ্জ প্রতিনিধি : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে মহাসড়কে আটকা পড়েছে হাজারো যাত্রী। সোমবার রাতে থেকে আজ (৩১ মে) সকালেও থেমে থেমে যানজট চলছে। ভবেরচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট কামরজ্জামান রাজ জানান, রাতে প্রাইভেট কার ও রোগী বহনকারী অ্যাম্বুল্যান্সের সংঘর্ষ ও অতিরিক্ত যানবাহন চলাচলের চাপের কারণে এ যানজট।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোমবার রাত আনুমানিক সাড়ে নয়টায় জামালদি এলাকায় সড়ক দুর্ঘটনার কারণে যানজটের শুরু হলেও মহাসড়কের অতিরিক্ত যানবাহন চলাচলও যানজটের কারণ। এতে দীর্ঘ সময় মহাসড়কের গজারিয়া ও পাশের সোনারগাঁ উপজেলা অংশে দীর্ঘ যানজটে আটকে শিশু ও নারীসহ হাজারো যাত্রী দুর্ভোগের শিকার হয়।

Comments are closed.