তথ্য ও প্রযুক্তি : বায়োমেট্রিক পদ্ধতিতে সিম পুনঃনিবন্ধন করতে চাইলে গ্রাহকদের আজ থেকে টাকা দিয়ে নিবন্ধন করতে হবে। নির্ধারিত সময়ে সিম নিবন্ধন না করার জরিমানা হিসেবে ১৫০ থেকে ২০০ টাকা দিয়ে সিম নিবন্ধন করতে হবে ব্যবহারকারীদের।
বিটিআরসির আগের নিয়ম অনুযায়ী আজ বুধবার থেকে বন্ধ হয়ে যাওয়া সিমগুলো আগামী দুই মাস পর্যন্ত জব্দ (ফ্রিজ) অবস্থায় থাকার কথা ছিল। দুই মাস সময় পার হওয়ার পর নির্ধারিত নিয়মে অর্থাৎ ১৫০-২০০ টাকা খরচ করে সিমটি আবার চালু করা যাবে-এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
তবে এ সিদ্ধান্ত থেকে সরে এসেছে বিটিআরসি। এখন যে কেউ ইচ্ছে করলেই বন্ধ হওয়া সিমটি টাকার বিনিময়ে পুনঃনিবন্ধন করতে পারবেন।

Comments are closed.