আন্তর্জাতিক : প্রেসিডেন্টকে অপমান করে কবিতা শেয়ার করায় সাবেক মিস তুরস্ক মার্ভ বুয়ুকছারাচকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। এই সুন্দরীর বিরুদ্ধে মামলা ঠুকে দেন সেসময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা এরদোয়ান। টেলিগ্রাফের খবরে বলা হয়, সেসময় অল্প সময়ের জন্য আটক হয়েছিলেন ২০০৬ সালে মিস তুরস্কের খেতাব জয়ী বুয়ুকছারাচ। আজ সেই মামলার রায়ে ইস্তাম্বুলের একটি আদালত বুয়ুকছারাচকে ১৪ মাসের কারাদণ্ড দিয়েছে।
তবে এখনই তাকে জেল খাটতে হবে না এই সুন্দরী মডেলকে। আগামী পাঁচ বছরের মধ্যে তিনি যদি আবার এ ধরণের কোনো ‘অপরাধ’ করেন তাহলে জেল খাটতে হবে তাকে। তবে বুয়ুকছারাচের আইনজীবি জানিয়েছেন এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। প্রয়োজন হলে ইউরোপীয় আদালতে যাবার হুমকিও দিয়েছেন তিনি।
সম্প্রতি জার্মানির এক ব্যাঙ্গ লেখকের বিরুদ্ধেও মামলা দায়ের করেন প্রেসিডেন্ট এরদোয়ান। কারণ সেই লেখক তার রচনায় ব্যঙ্গ করেছেন এরদোয়ানকে। এনিয়ে ইউরোপের দেশগুলোতেও বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Comments are closed.