সিটিনিউজবিডি : ৩ জুন শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে জেদ্দা যাবেন প্রধানমন্ত্রী। রাতেই মক্কায় ওমরা পালন করবেন তিনি জানান,পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী বুধবার এক সংবাদ সম্মেলনে ।
সৌদি বাদশার সঙ্গে জেদ্দার রাজকীয় প্রাসাদে বৈঠক করবেন প্রধানমন্ত্রী ৫ জুন । ৬ জুন তিনি মহানবীর রওজা শরীফ জিয়ারতের জন্য মদিনা যাবেন।
সৌদি আরব সফরে প্রধানমন্ত্রী দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বলে আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী।
মাহমুদ আলী বলেন, সৌদি আরবে বাংলাদেশিদের শ্রম বাজার সম্প্রসারণ, দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে অধিক হারে সৌদি সহায়তা, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সহযোগিতা এবং হজ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে দুই শীর্ষ নেতা মত বিনিময় করবেন। এসব আলোচনা দুই দেশের সম্পর্ককে আরও বেগবান করবে বলে আশা করা হচ্ছে।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রীর সফরকালে সৌদির ডেপুটি ক্রাউন প্রিন্স, উপ-প্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শ্রমমন্ত্রী, অর্থমন্ত্রীসহ দেশটির নেতারা তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
৭ জুন বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে মদিনা থেকে সরাসরি ঢাকায় ফেরার কথা প্রধানমন্ত্রীর।

Comments are closed.