জার্মানি ও ফ্রান্সে বন্যা

সিটিনিউজবিডি :   ইউরোপের দেশ জার্মানি ও ফ্রান্সে বন্যায় কমপক্ষে ৫ জনের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে ৪ জন জার্মানির এবং একজন ফ্রান্সের। দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জার্মনির বাভারিয়ান শহর সিমবাখ অ্যাম ইনে একটি বাড়িতে আটকাপড়া অবস্থায় তিনজনের লাশ উদ্ধার করা হয়। নিকটবর্তী পানির একটি প্রবাহে অপর এক নারীর মৃতদেহ পাওয়া যায়। আর সেন্ট্রল ফ্রান্সে বন্যায় ৮৬ বছর বয়সী এক নারী মারা গেছেন। বিবিসি জানায়, বন্যায় দেশ দুটির ডজনেরও বেশি শহর প্লাবিত হয়েছে। আটকেপড়াদের হেলিকপ্টারে করে উদ্ধার করা হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, আরও কয়েকদিন পানি বাড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া বন্যায় বড় ধরনের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে ।

এ বিভাগের আরও খবর

Comments are closed.