নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম নগরীর পাহাড়তলীর অলংকার এলাকা থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক নারীকে আটক করেছে পুলিশ। গত শুক্রবার দুপুর দিকে অলংকার মোড়ের বিআরটিসি বাস কাউন্টারের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত নারীর নাম মমতাজ বেগম(৪৫)। সে বাঁশখালীর গুনাগরী খাসমহল এলাকার মৃত ফোরখান আহমদের স্ত্রী। মমতাজ নগরীর স্টীলমিল এলাকার নারিকেল তলায় বসবাস করেন। পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রঞ্জিত বড়ুয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীর ভ্যানটি ব্যাগে তল্লাশী চালিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। যার বর্তমান মূল্য ৬ লাখ টাকা।
তিনি আরো জানান ,তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯ এর ৯(খ) ধারায় একটি মামলা করা হয়েছে।

Comments are closed.