ভ্রমণের জন্য ভারতের ‘ঈদ ভিসা ক্যাম্প’

ঢাকা : ঈদে ভারত ভ্রমণে ইচ্ছুকদের জন্য ‘ঈদ ভিসা ক্যাম্পে’র উদ্বোধন করা হয়েছে। এই ক্যাম্পে ই-টোকেন ছাড়াই কেবল টুরিস্ট ভিসার জন্য আবেদনপত্র জমা নেয়া হচ্ছে। শনিবার ভারতীয় হাইকমিশনের বারিধারায় নতুন চ্যান্সারি কমপ্লেক্সে এ ক্যাম্পের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এতে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা।

ভারতের হাইকমিশনার বলেন, প্রথমবারের মতো তারা এই উদ্যোগ নিয়েছেন। ভিসা সহজ করতে তারা আরও অনেক উদ্যোগ নিবে বলে জানান তিনি।
হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভিসার ক্যাম্প চলাকালে টুরিস্ট ভিসা আবেদনকারীরা ই-টোকেন ছাড়াই সরাসরি আবেদনপত্র জমা দিতে পারবেন। ক্যাম্প চলবে ১৬ জুন পর্যন্ত তবে শুক্রবার বন্ধ থাকবে। প্রতিদিন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে।

নিয়ম:
ভিসা আবেদন গ্রহণের জন্য ভারতীয় হাইকমিশনের আউটসোসিং এজেন্সি ইন্ডিয়ান ভিসা অ্যাপলিকেশন সেন্টারের ভিসা প্রসেসিং ফি ৬০০ টাকা। এ ফি ছাড়া আর কোনো ভিসা ফি নেই। ভিসা প্রদানের ক্ষেত্রে ভারতীয় হাইকমিশনের কোনো এজেন্ট বা মাধ্যম নেই। তাই ভিসা করে দেয়ার প্রতিশ্রুতি দানকারী ব্যক্তিকে টাকা দিতে নিষেধ করা হয়েছে। ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ফোন করুন এই হেল্পলাইনগুলোতে- ০৯৬১২৩৩৩৬৬৬ ও ০৯৬১৪৩৩৩৬৬৬। ভিজিট ভারতীয় হাইকমিশনের ফেসবুক (https:// www.facebook.com/IndiaInBangladesh)

এ বিভাগের আরও খবর

Comments are closed.