ঢাকা : ২০১৬ বছরের (এসএসসি) ও সমমান মাধ্যমিক স্কুল সর্টিফিকেট পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণের ফলাফল ৮ জুন প্রকাশ করা হবে। বোরবার ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মাহবুবুর রহমান এই তথ্য জানিয়েছেন। গত ১১ মে এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
তিনি বলেছেন, এ বছর ২৯টি বিষয়ে ১ লাখ ১৫ হাজার ৯১৮টি উত্তরপত্রের ফল পরিবর্তনের আবেদন জমা পড়েছে ঢাকা শিক্ষা বোর্ডে। এরই মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের কাজ প্রায় শেষ হয়েছে। ৮ জুন ফল প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ডের প্রাপ্ত তথ্য মতে, শিক্ষার্থীরা সবচেয়ে বেশি আবেদন করেছে ইংরেজি প্রথম পত্রে। এই আবেদনপত্র ১৪ হাজার ১৫৪টি। এরপর ক্রমান্বয়ে আবেদনের সংখ্যা ইংরেজি দ্বিতীয় পত্রে ১৪ হাজার, গণিতে ১২ হাজার ৮০৬, বাংলাদেশ ও বিশ্বপরিচয়ে ১১ হাজার ৩১৬, বাংলা প্রথম পত্রে ১০ হাজার ৪৫৮, বাংলা দ্বিতীয় পত্রে ১০ হাজার ৪৫৮, ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষায় ৯ হাজার ৫৫৪, রসায়নে ৭ হাজার ৩০৭, জীববিজ্ঞানে ৫ হাজার ৬০। মাত্র ১টি আবেদন করা হয়েছে বৌদ্ধ ধর্ম ও নৈতিক শিক্ষায়। ব্যবসায় উদ্যোগে ২ এবং চারু ও কারুকলা বিষয়ে আবেদন করেছে ৪ জন।
ফল প্রকাশের পর দেখা গেছে, যেসব শিক্ষার্থী ৭-৮টি বিষয়ে এ-প্লাস গ্রেড পেয়েছে, কারো দুটি বা একটি বিষয়ে অনাকাঙ্খিত ফল এসেছে তারা এসব বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য বোর্ডে আবেদন করে।

Comments are closed.