তিন খানকে টেক্কা দিতেই ফাওয়াদ খান

বিনোদন : বলিউডের তিন খান বলতে বুঝাযায় কিং খান শাহ্‌রুখ, মিস্টার পারফেকশনিস্ট আমির খান এবং ভাইজান সালমান খান। আর এই তিন খানকে টেক্কা দিতে অভিষেকও হয়েছে ফওয়াদ খান।

পাকিস্তানের এই অভিনেতাকে নিয়ে ইতোমধ্যেই শোরগোল শুরু হয়েছে বলিউডে। অভিনয়ে সাবলীল এবং দেখতেও সুদর্শন ফওয়াদই নাকি বলিউডের তিন খানকে চ্যালেঞ্জ দেবেন আগামী দিনে এমনটাই মনে করছে অনেকেই। তবে ফওয়াদ নিজে কী বলছেন? ‘আমি বলিউডে নতুন এবং ফ্রেশ ম্যান। এখনই এমনটা ভেবে নেয়া ঠিক নয়, সবেমাত্র শুরু করেছি আমি’।

ফওয়াদ নিজেও বলিউডে আসতে পেরে খুশি। এখন সিনেমাপ্রেমীরা ফওয়াদ খানের আগামী ছবি ‘অ্যায় দিল হে মুশকিল’র জন্য অধীর অপেক্ষায়। ঐশ্বর্য রাই বচ্চন ও রণবীর কাপুরের সঙ্গেই এই ছবিতে স্ক্রিন শেয়ার করেছেন ফওয়াদ খান।

এ বিভাগের আরও খবর

Comments are closed.