সিটিনিউজবিডি : চট্টগ্রামে পুলিশ সুপার স্ত্রী মাহমুদা আক্তার মিতুকে খুনের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এই হত্যাকাণ্ডে জড়িতদের কাউকে রেহাই দেয়া হবে না। সোমবার বিকেলে মদিনার হিলটন হোটেলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সাক্ষাতকালে একথা বলেন তিনি।
তিনি বলেন, চট্টগ্রামে অত্যন্ত দুঃখজনক ঘটনা ঘটল। একজন পুলিশ অফিসারের স্ত্রী, তার তো কোনো দোষ নাই। বাচ্চাকে স্কুলে দিতে গিয়েছিলেন। অথচ বাচ্চার সামনেই তাকে হত্যা করা হলো। এসময় তিনি বলেন, ইনশাআল্লাহ, এগুলি ধরা পড়বে। এটা আমি বলতে পারি, যারা অন্যায় করেছে তারা ধরা পড়বে।
বাবুল আক্তারের স্ত্রীকে রোববার চট্টগ্রামে কুপিয়ে ও গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা।

Comments are closed.