দুর্যোগে কেউ মরবে না পদক্ষেপ চাই-প্রধানমন্ত্রী

ঢাকা : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দুর্যোগ মোকাবিলায় আমাদের এমন পদক্ষেপ নিতে হবে, যাতে একজন মানুষও মৃত্যুবরণ না করে।’ আজ (৮ জুন) বুধবার সকালে দশম জাতীয় সংসদের একাদশ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে মোহাম্মদ ইলিয়াছের (কক্সবাজার-১) প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

তিনি দাবি করেন, আওয়ামী লীগ সরকার আপদকালীন সময়ে দুর্যোগ মোকাবিলায় এবং জনগণের জানমাল রক্ষার্থে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহারের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইন্টারঅ্যাকটিভ ভয়েস রেসপন্স (আইভিআর) পদ্ধতিতে দুর্যোগ বার্তা মোবাইলফোনে প্রচারের ব্যবস্থা করা হয়েছে। যেকোনো মোবাইল ফোন হতে ১০৯৪১ এবং টেলিটক থেকে টোল-ফ্রি ১০৯০ নম্বরে ডায়াল করে ১ ডায়াল করলে সমুদ্রগামী জেলেরা আবহাওয়া বার্তা, ৪ ডায়াল করলে ঘূর্ণিঝড়ের সতর্ক সংকেতসহ বিভিন্ন সংকেত জানতে পারবেন।’

এ ছাড়াও ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় সরকারের গৃহীত বিভিন্ন পদেক্ষপ তুলে ধরে প্রধানমন্ত্রী আরো বলেন, যথাসময়ে কার্যকর পূর্ব প্রস্তুতি গ্রহণের ফলে সম্প্রতি সংঘটিত সাইক্লোন রোয়ানু আমাদের তেমন কোনো ক্ষতি করতে পারেনি। রোয়ানুতে মৃতদের পরিবারের সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতি পুষিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি এবং কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। আমরা দুর্যোগ মোকাবিলায় এমন পদক্ষেপ নিতে চাই যাতে একজন মানুষও মৃত্যুবরণ না করে।

এ বিভাগের আরও খবর

Comments are closed.